উত্তরদিনাজপুর

হিন্দু-মুসলিম সম্প্রতীর বৈঠক কালিয়াগঞ্জের থানায়

হাতে আর এক দিন, তার পরে সারা দেশবাসী মেতে উঠবে দোল উৎসবে। শুধু তাই নয় সেদিন সংখ্যালঘুদের জুম্মা নামাজ রয়েছে। যাতে দুই সম্প্রীতির লোকেরা নিজ নিজ উৎসবে শান্তী পূর্ন ভাবে মেতে ওঠে, সেই কারণে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় পৌরহীতে থানায় একটি শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জন প্রতিনিধি থেকে প্রশাসনিক আধীকারিরা উপসস্থিত ছিলেন। প্রশাসনিক স্তরে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, পৌরসভার উপ-পৌরপিতা বসন্ত রায়, দমকল তরফে রফিকুল ইসলাম, স্টেট জেনারেল সুপার রজত শুভ্র হালদার, স্থানীয় আটটি অঞ্চলের প্রধান, ও BSF আধিকারি সহ আরো অনেকে। এদিনের সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম মফিজুদ্দিন। যাতে প্রথম দিনের বসন্ত উৎসব ও পড়ের দিন দোল উৎসব এই দুই দিন রঙ্গের উৎসব আর রঙ্গের উৎসবে আপাল বৃদ্ধা বনিতা মেতে উঠবে। আইনের বাইরে যাতে কোন ঘটনা না ঘটে তার সাথে সংখ্যালঘু মানুষদের জুম্মা নামাজ শান্তি ভাবে সম্পন্য হয় এই সব বিষয়য় নিয়ে আলোচনা হয় এদিনের সভায়। 

        কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় জানান, দোল উৎসব ও জুম্মা নামাজ রয়েছে একি দিনে। যাতে দুই সম্প্রতীর মেল বন্ধনে উৎসব শান্তি পূর্ণ ভাবে শেষ হয়, সেই কারণে আজ প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন জন প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি শান্তি বৈঠকের আয়োজন করা হল।